আইএসও সনদ পেলো আইসিসি কমিউনিকেশন

৪ মে, ২০২০ ২১:৪৪  
বৈশ্বিক মানের ইন্টারনেট সেবা দিয়ে আইএসও সনদ লাভ করেছে বাংলাদেশের আইএসপি প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেড। দুবাই ভিত্তিক নিরীক্ষা প্রতিষ্ঠান AQC MIDDLE EAST FZE এর মাধ্যমে চুল চেরা পর্যবেক্ষণের পর প্রতিষ্ঠানটিকে ISO 9001:2015 সনদ দেয়া হয়। ইন্টারনেট সেবা দেয়ার ক্ষেত্রে মানসম্মত ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করায় গত ২৮ এপ্রিল তিন বছর মেয়াদী এই সনদ ইস্যু করে আইএসও। এ বিষয়ে আইসিসি কমিউনিকেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, প্রতিষ্ঠার পর থেকেই আইসিসি ইন্টারনেট সেবাকে তৃণমূলে পৌঁছে দেয়ার পাশাপাশি মানসম্মত সেবা প্রদানে কোনো ছাড় দেয়নি। সেই ধারাবাহিকতায় আইএসও সনদ লাভ অবশ্যই আমাদের দায়িত্বকে আরো বাড়িয়ে দিলো। আগামীতে সেবার মান আরো বাড়াতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।